রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন




২১ মে থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে নভোএয়ার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ৫:২৫ pm
NOVOAIR airline flight flights নভোএয়ার ফ্লাইট
file pic

কার্যক্রম ১৯ দিন স্থগিত রাখার পর ২১ মে থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানিয়েছে দেশের সবচেয়ে পুরোনো বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা বুধবার থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করছি।’
এর আগে, গত ২ মে বিমান সংস্থাটি তার পাঁচটি বিমান বিক্রয়ের পরিকল্পনা জানিয়ে সাময়িকভাবে তার কার্যক্রম স্থগিত করে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসাবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে সাময়িক এ বিরতির সময় আমরা আমাদের সম্মানিত যাত্রীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন এবং উৎসাহ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা সবসময় উন্নত যাত্রী পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

এখন নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিক্রয় অফিস এবং ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে।

যাত্রীরা নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করার সময় – NOVOAIR প্রোমো কোড ব্যবহার করে ১৫% ছাড়ের সুযোগ নিতে পারবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD