মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন




নেপালকে হারিয়ে যুব সাফের ফাইনালে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫ ৮:১৬ pm
South Asian Football Federation Championship SAFF Championship football national team teams tournament সাফ চ্যাম্পিয়নশিপ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা সাফ জাতীয় ফুটবল দল প্রতিযোগিতা saff football সাফ চ্যাম্পিয়নশিপ FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়ামball Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে
file pic

ভারতের অরুণাচলে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। খেলার প্রথমার্ধে দুদলের ম্যাচটি গোলশূণ্য ছিল। আক্রমণ-পাল্টা আক্রমণে গোল হয়নি।

তবে দ্বিতীয়ার্ধে খেলতে দুটি গোল আদায় করে নেয় বাংলাদেশ। ৭৩ মিনিটে ম্যাচে ডেথলক ভাঙেন আশিকুর রহমান। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে উড়ে আসা বলে হেডে গোল করেন আশিক। এরপর ৮০ মিনিটে প্রতিপক্ষের দুজনকে ব্যর্থ বক্সের মধ্যে বল পেয়ে যান মানিক।

গোলটি তার পা হতেই আসতে পারতো। কিন্তু সেটি না করে অধিনায়ক ফয়সালের দিকে বল বাড়িয়ে দেন এই ফুটবলার। আলতো টোকায় গোল করেন ফয়সাল। এই দুই গোলেই ফাইনালের উঠার আনন্দের উপলক্ষ্য পেয়ে যায় বাংলাদেশ যুব দল। ১৮ মে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল ভারত কিংবা মালদ্বীপ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD