ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে নতুন বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি।
জামায়াতের আমির বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি।
তিনি বলেন, আল্লাহ তা’য়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।