বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন




বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরে চীনাদের বিনিয়োগ আহ্বান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১ জুন, ২০২৫ ৫:৫৮ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা Muhammad
file pic

বাংলাদেশকে বিশ্বমানের ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করতে চীনা বিনিয়োগকারীদের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (১ জুন) রাজধানীর মাল্টি পারপাস হলে দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এখনই সময় বাংলাদেশে বিনিয়োগ করার। তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্য প্রযুক্তি খাতে বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ প্রস্তুত, আপনারাও প্রস্তুত হোন।’

তিনি বলেন, ‘দেশের জনশক্তির অর্ধেকের বেশি ৩০ বছরের নিচে। এই তরুণরা উদ্যমী ও দক্ষ- যাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ দেয়া হলে উৎপাদনশীলতা বহুগুণে বাড়ানো সম্ভব।

উল্লেখ্য, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নিচ্ছেন চীনের প্রায় ১০০ কোম্পানির ২৫০ জনের বেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তারা বলেন, চীনা শিল্পপতিরা বাংলাদেশের বাজারকে আগ্রহভরে দেখছেন এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে আগ্রহী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD