রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন




ঈদের পর ১০ দিন ঢাকায় অন্য জেলার চামড়া পরিবহন নিষিদ্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৮:৫৫ pm
leather চামড়া hides hide Rawhide cowhides Bangladesh Tanners Association BTA বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন বিটিএ leather চামড়াজাত চামড়া শিল্প কাঁচা চামড়া শিল্পনগরী ট্যানারি শিল্প লেদারটেক লেদার কুরবানির পশুর চামড়া চামড়া
file pic

সরকার ঈদের দিনসহ পরবর্তী ১০ দিন অন্য জেলা থেকে ঢাকায় কাঁচা চামড়া পরিবহন নিষিদ্ধ করেছে। মঙ্গলবার (৩ জুন) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থাৎ এবার ঈদের পরে ১০ দিন শুধু ঢাকা জেলার চামড়া পোস্তা সাভারসহ ঢাকার অন্যান্য আড়তে কেনাবেচা হবে। ঢাকার বাইরের চামড়া আসবে ১০ দিন পর থেকে।

এর আগে গত ২৫ মে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছিলেন, কোরবানির ঈদের সময় চামড়ার বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ করতে ১০ দিন ঢাকায় চামড়া প্রবেশ বন্ধ রাখা হবে। স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণের সুবিধার্থে সারাদেশে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ বিতরণ করার কথাও বলেছিলেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD