বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন




পবিত্র হজ আজ, আরাফাত দিবস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৯:৪২ am
Mount Arafat Mina Muzdalifah City of the Tents City of the Tent Mina মিনা মুজদালিফা মিনা-মুজদালিফা আরাফাত মিনা হজ মিনা তাবুর শহর সৌদি আরব মক্কা শহরের यही मैदान है मिना का जहाँ कुरबानी होती है ज़रूर देखें hajj Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
file pic

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ। ৯ জিলহজের এই দিনে সৌদি আরবের ঐতিহাসিক আরাফাত ময়দানে অবস্থান করবেন সারা বিশ্বের হজযাত্রীরা। লাখো কণ্ঠে ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’। আজকের দিনকে ইসলামে ‘ইয়াওমুল আরাফাহ’ বা আরাফাত দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হজের ফরজ কাজ হিসেবে আজ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করবেন হজযাত্রীরা।

এদিন দুপুরে মসজিদে নামিরা থেকে প্রচারিত হবে হজের খুতবা। হজযাত্রীরা এ খুতবা শুনবেন, পরে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন। এবার মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। এ খুতবা বাংলাসহ ২০টি ভাষায় অনুবাদ করা হবে।

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ একটি। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সব মুসলমান পুরুষ ও নারীর ওপর জীবনে একবার হজ ফরজ। জিলহজ মাসের নির্দিষ্ট দিনে (মূলত ৯ জিলহজ) হজের নিয়তসহ ইহরাম পরিধান করে আরাফাতের ময়দানে অবস্থান করা এবং পবিত্র কাবা শরিফ তাওয়াফ করাকেই হজ বলা হয়। তবে ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত হজের আরো কিছু ওয়াজিব ও সুন্নত কার্যক্রম পালন করতে হয়।

এর আগে গতকাল বুধবার মক্কা থেকে এহরাম বেঁধে হজের নিয়তে তালবিয়া পাঠ করতে করতে পাঁচ কিলোমিটার দূরে মিনায় নির্ধারিত তাঁবুতে অবস্থান নেন হজযাত্রীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকেই সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত বাসে সেখানে হজযাত্রীদের নেওয়া হয়। লাখ লাখ হজযাত্রীর পদচারণে মুখর হয়ে ওঠে তাঁবুর শহর মিনা। সেখানে অবস্থান করা হজের সুন্নাত। পবিত্র হজের তিনটি ফরজের প্রথম কাজটি হলো- এহরাম বাঁধা। বাকি দুটি হলো- আরাফাতের ময়দানে অবস্থান ও তাওয়াফে জিয়ারাহ।

সৌদির বিভিন্ন গণমাধ্যম সূত্রমতে, এ বছর বিশ্বের ৭১টির মতো দেশ থেকে ১৪ লাখ ৭০ হাজারের বেশি হজযাত্রী এসেছেন। এর সঙ্গে দেশীয় হজযাত্রী আছেন কয়েক লাখ। সুষ্ঠু ও আরামদায়কভাবে হজ পালনের জন্য সৌদি আরব সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। হজযাত্রীদের মক্কা-মিনা-আরাফাত ময়দানে যাতায়াত, মিনা ও আরাফাতে তাঁবু ব্যবস্থাপনা, খাবার সরবরাহ, চিকিৎসাব্যবস্থা, কুলিং ফ্যান এবং স্বাস্থ্য ও নিরাপত্তাকর্মীসহ নানা সেবা দিতে প্রস্তুত সৌদি সরকার।

মিনা থেকে আমিন ইকবাল নামের একজন বাংলাদেশি হজযাত্রী বুধবার জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই হজযাত্রীরা মিনায় আসা শুরু করেন। নিয়মানুযায়ী বুধবার জোহরের আগেই সবাই সেখানে পৌঁছান। সবাই নিজ নিজ তাঁবুতে অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন। এদিন মিনায় জোহর থেকে পরের দিন ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ করবেন হজযাত্রীরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD