মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন




আমের সঙ্গে যে ৫ জাতীয় খাবার খেলেই বিপদ!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ১:০৯ pm
Haribhanga mango হাঁড়িভাঙা আম Mukul aam Aam flower Mango Amer Mukul Amer Bol আমের বোলআমের ফুল গুটি আম মুকুল আমের মুকুল ঝরা রোধে করণীয় mango bd aam am mango edible stone fruit ফলের রাজা আম ম্যাঙ্গিফেরা সুস্বাদু ফল চাষ কাঁচা পাকা
file pic

ফলের রাজা বলা হয় আমকে। গ্রীষ্মকালের জনপ্রিয় ফল হচ্ছে এই আম। রসালো স্বাদ আর পুষ্টিগুণের জন্য ছোট থেকে বড়, প্রায় সবারই প্রিয় আম। মৌসুমে আম কিছুটা বেশি খাওয়া হয়। আমের আঁচার, আমের জুস, পাকা আমের রকমারি পদসহ বিভিন্নভাবে খাওয়া হয়।

আমের উপকারিতা থাকলেও এই ফল খাওয়ার কাছাকাছি সময় অন্য কিছু খাবার রয়েছে, যা খাওয়া হলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। সেসব খাবার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।

দই:
দই হচ্ছে ঠান্ডাজাতীয় খাবার, আর আম গরম। দুটিই বিপরীত প্রকৃতির খাবার। যা একসঙ্গে খাওয়া হলে হজমে সমস্যা হতে পারে। এতে পেটে গ্যাস, অম্বল, ত্বকে ফোঁড়া বা ব্রণও হতে পারে। বিশেষজ্ঞরা বলে থাকেন, দই ও আম একসঙ্গে খাওয়া হলে শরীরের তাপমাত্রায় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

টকজাতীয় খাবার (লেবু, তেঁতুল, কমলা):
আম হচ্ছে মিষ্টি ও উষ্ণ প্রকৃতির ফল। এদিকে লেবু বা তেঁতুল অ্যাসিডিক ও ঠান্ডা। দুই ধরনের খাবার কাছাকাছি সময় খাওয়া হলে হজমে সমস্যা হতে পারে। কখনো কখনো এ থেকে অ্যাসিড রিফ্লাক্স ও গ্যাসট্রিকের ঝুঁকি বাড়ে।

আমিষ (মাছ-মাংস):
আমিষজাতীয় খাবার হজমে অনেক সময় লাগে। আম হচ্ছে শর্করাযুক্ত। দুই ধরনের খাবার খাওয়া হলে হজমে সমস্যা, পেট ভার ও অ্যাসিডিটি হয়। এ জন্য আম খাওয়ার পর অন্তত তিন ঘণ্টা আমিষজাতীয় খাবার না খাওয়ার পরামর্শ দেয়া হয়।

কোল্ড ড্রিংকস বা সোডা:
আম খাওয়ার পর কোল্ড ড্রিংকস পান করলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কার্বনেটেড পানীয় ও আমের মধ্যে থাকা প্রাকৃতিক চিনি একসঙ্গে খেলে রিঅ্যাকট করে পেটে অস্বস্তি এবং ফুড পয়জনিংয়ের ঝুঁকি বাড়ে।

মশলাদার খাবার:
গরমের সময় আম খাওয়ার পর ঝাল বা মশলাদার খাবার খাওয়া হলে শরীরের ক্ষতি হতে পারে। দুটি খাবার একসঙ্গে খাওয়া হলে ত্বকে ফুসকুড়ি হতে পারে। আবার শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রাও হঠাৎ বেড়ে যেতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD