শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন




শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫ ৯:১৫ am
shoe market shoe-market জুতার বাজার জুতা বাজার
file pic

চলছে জ্যৈষ্ঠ মাস। এই প্রচণ্ড গরম তো এই আকাশ মেঘ করে নামছে বৃষ্টি। তবে বৃষ্টির ফলে কিছুটা কমেছে গরমের দাপট। এঈ হুট-হাট রোদ-বৃষ্টির মধ্যেই আজ হয়তো আপনি প্রস্তুতি নিচ্ছেন মার্কেটে গিয়ে কেনাকাটা করবেন। কিন্তু ভাবুন তো, বের হওয়ার পর যদি দেখতে পান মার্কেট বন্ধ? রাজধানীর ব্যস্ত জীবনে এমন অভিজ্ঞতা কারও জন্যই সুখকর নয়। ঢাকার বিভিন্ন এলাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। তাই বাইরে যাওয়ার আগে কোন দিন কোন এলাকার মার্কেট খোলা কিংবা বন্ধ তা জেনে নিলে সময় ও কষ্ট-দুটোই বাঁচানো সম্ভব।

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকবে, তা এক নজরে দেখে নেয়া যাক:

যেসব এলাকার দোকানপাট অর্ধদিবস বন্ধ থাকবে:
বাংলাবাজার, শ্যামবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, শাঁখারী বাজার, চাঙ্খারপুল ও লক্ষ্মীবাজার।

যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে:
গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন ও ইসলামপুর কাপড়ের দোকান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD