রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন




যুক্তরাষ্ট্রসহ নতুন ৫ দেশে ভোটার করার অনুমতি পেলো ইসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৬:২৪ pm
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec
file pic

যুক্তরাষ্ট্রসহ নতুন আরো পাঁচটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশগুলো হচ্ছে-যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ-আফ্রিকা ও ওমান।

বুধবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কমিশন থেকে আটটি দেশে ভোটার কার্যক্রম শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিলেও সংশ্লিষ্ট দেশগুলোর সম্মতি পেয়েছি। আশা করছি, বাকি দেশগুলোও পেয়ে যাব।

ইসি কর্মকর্তারা জানান, প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ৪০টি দেশে ভোটার কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা প্রাথমিকভাবে গ্রহণ করেছিল ইসি। ইতিমেধ্যে ৯টি দেশে যেমন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা এবং ১৬টি স্টেশনে প্রবাসীদের নিবন্ধন ও ভোটার কার্যক্রম চলছে। নতুন পাঁচটি যোগ হলো। ধাপে ধাপে ইসির নির্ধারিত দেশগুলোতেও কার্যক্রম চালু করা হবে।

নির্বাচন কমিশন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি-বায়রাসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে। এসব দেশকেই মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD