বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন




২৪ জুলাইয়ের এইচএসসি-সমমানের পরীক্ষাও স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৩:৫০ pm
HSC exams HSC এইচএসসি class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল
file pic

এইচএসসি ও সমমানের আগামী ২৪ জুলাইয়ের অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন এ তথ্য। রুটিন অনুযায়ী ওইদিন (২৪ জুলাই) অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতির ঘটনা ঘটে। যে কারণে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। বিষয়টি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিন সকাল সোয়া সাতটার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

এদিন রুটিন অনুযায়ী রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আর দেড় শতাধিক আহত হয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD