বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন




একদিনে দুই এইচএসসি পরীক্ষা, বিপাকে মানবিকের শিক্ষার্থীরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৫:৩১ pm
HSC exams HSC এইচএসসি class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল
file pic

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চলমান এইচএসসি ও সমমানের দুইদিনের (২২ ও ২৪ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা ঠিক কবে নেওয়া হবে, তা এখনো জানায়নি সরকার। তবে দুদিনের পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

শিক্ষা উপদেষ্টার এ ঘোষণার পর পরীক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দুদিনের পরীক্ষা একই দিনে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তা না হলে পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আবার মাঠে নামতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

২২ ও ২৪ জুলাই কোন কোন বিষয়ের পরীক্ষা
প্রকাশিত সময়সূচি অনুযায়ী- ২২ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রসায়ন দ্বিতীয়পত্র (তত্ত্বীয়), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয়পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আর সময়সূচিতে ২৪ জুলাইয়ে অর্থনীতি প্রথমপত্র ও প্রকৌশল অঙ্কন ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা। তবে এ দুদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এখন একই দিনে সকাল-বিকেল ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন মানবিক শাখার শিক্ষার্থীরা।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইতিহাসের মধ্যে একটি বিষয় ঐচ্ছিক হিসেবে নিয়ে থাকে। আর মানবিক শাখার প্রায় সব শিক্ষার্থীই তাদের ঐচ্ছিক বিষয়ের তালিকায় অর্থনীতি রাখে।

সেই হিসেবে ২২ ও ২৪ জুলাই একসঙ্গে পরীক্ষা হলে মানবিক শাখার একজন শিক্ষার্থীকে সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অথবা ইতিহাস বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হবে। আর বিকেলে অর্থনীতি বিষয়ের পরীক্ষা দিতে হবে। যা যে কোনো শিক্ষার্থীর জন্য কষ্টসাধ্য।

বিজ্ঞানের শিক্ষার্থীদের তেমন চাপ পড়বে না। তাদের ২২ তারিখে রসায়ন পরীক্ষা থাকলেও ২৪ তারিখে তাদের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের পরীক্ষা নেই। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা নেই। যে বিষয়গুলোর পরীক্ষা আছে, সেগুলো খুব কম শিক্ষার্থী থাকে বলে জানিয়েছেন শিক্ষকরা।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মানবিক শাখা থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সাইয়েদা হাফসা মিম। তিনি বলেন, আমার ইতিহাসও আছে, আবার অর্থনীতিও আছে। অর্থনীতি তুলনামূলক কঠিন। ইতিহাসে লিখতে হয় বেশি। সকালে ইতিহাস দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়ে বিকেলে অর্থনীতি পরীক্ষা দেওয়া সম্ভব না। সরকারকে আমাদের দিকটা বুঝতে হবে। এভাবে চাপিয়ে দিলে আমরা মেনে নেবো না।

সাইয়েদা হাফসার মা সাজেদা সুলতানা বলেন, ‘মেয়েটা যখন থেকে শুনছে, একদিনে ইতিহাস দ্বিতীয়পত্র ও অর্থনীতি প্রথমপত্র পরীক্ষা হবে। তারপর থেকে পড়তে বসতে পারছে না। বারবার বলছে, এটা কীভাবে সম্ভব? কীভাবে সে পরীক্ষা দেবে একদিনে দুই বিষয়ে এটা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, সন্তানদের ওপর অযাচিত সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। এ ঘোষণা প্রত্যাহার করুন। নিয়মিত পরীক্ষা শেষে দুই দিনের পরীক্ষা আলাদা দুইদিন তারিখ দিয়ে গ্রহণ করুন।

শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, ‘একদিনে যদি কোনো শিক্ষার্থীর দুই বিষয়ের পরীক্ষা সকাল-বিকাল পড়ে যায়, সেটা গ্রহণযোগ্য নয়। একদিন বিরতি দিয়ে দুইদিনের পরীক্ষা নেওয়ার সময়সূচি দিলে সেটা ভালো হয়। আশা করি, নতুন সূচি ঘোষণার সময় শিক্ষা বোর্ডগুলো শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সূচি তৈরি করবেন।’

বিষয়টি নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে মোবাইল ফোনে তাৎক্ষণিক যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এইচএসসির ২২-২৪ জুলাইয়ের পরীক্ষা একদিনে, যা বলছে শিক্ষা বোর্ড

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ দুদিনের পরীক্ষা নিয়মিত পরীক্ষা শেষে একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষা উপদেষ্টার এমন ঘোষণার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরীক্ষার্থীরা ও অভিভাবকরা। বিশেষ করে যাদের একদিনে দুই বিষয়ের পরীক্ষা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তারা উপদেষ্টার এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা শিক্ষা বোর্ডগুলোর প্রতি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখে স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি ঠিক করার আহ্বান জানিয়েছেন।

তবে শিক্ষা উপদেষ্টা গণমাধ্যমে এমন ঘোষণা দিলেও এ নিয়ে ‘কিছুই জানেন না’ ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বলেন, ‘শিক্ষা উপদেষ্টা কী বলেছেন, সেটা আমি এখনো জানি না। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নিয়ে কোনো নির্দেশনা এখনো আসেনি। ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষার কোনো নতুন সূচিও তৈরি করা হয়নি। আমার এ বিষয়ে কিছুই জানা নেই।’

২২ ও ২৪ জুলাই কোন কোন বিষয়ের পরীক্ষা
প্রকাশিত সময়সূচি অনুযায়ী- ২২ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রসায়ন দ্বিতীয়পত্র (তত্ত্বীয়), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয়পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আর সময়সূচিতে ২৪ জুলাইয়ে অর্থনীতি প্রথমপত্র ও প্রকৌশল অঙ্কন ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা। তবে এ দুদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই দিনে সকাল-বিকাল ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হলে বিপাকে পড়বেন মানবিক শাখার শিক্ষার্থীরা।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইতিহাসের মধ্যে একটি বিষয় ঐচ্ছিক হিসেবে নিয়ে থাকে। আর মানবিক শাখার প্রায় সব শিক্ষার্থীই তাদের ঐচ্ছিক বিষয়ের তালিকায় অর্থনীতি রাখে।

সেই হিসেবে ২২ ও ২৪ জুলাই একসঙ্গে পরীক্ষা হলে মানবিক শাখার একজন শিক্ষার্থীকে সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অথবা ইতিহাস বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হবে। আর বিকেলে অর্থনীতি বিষয়ের পরীক্ষা দিতে হবে। যা যে কোনো শিক্ষার্থীর জন্য কষ্টসাধ্য। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের তেমন চাপ পড়বে না বলে জানিয়েছেন শিক্ষকরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD