রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন




ঢাকাতেই জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক: বিমানবাহিনী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ৫:০৮ pm
aircraft Indian Air Force IAF crashed MiG-21 crash India's fleet accidents pilots killed Indian pilot প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট প্রশিক্ষণ বিমানবাহিনী বিমান বাহিনী হেলিকপ্টার প্রতিরক্ষা সংঘর্ষ Helicopter Aircraft type rotorcraft rotors fly Air হেলিকপ্টার আকাশযান উড্ডয়নক্ষম উড়োজাহাজ Helicopter Aircraft type হেলিকপ্টার helicopter crashed হেলিকপ্টার বিধ্বস্ত india mig 21 crash যুদ্ধবিমান
file pic

ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতেই জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর শহীদুল ইসলাম। সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এয়ার স্পেস বিশ্ববিদ্যালয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকায় জঙ্গিবিমান প্রশিক্ষণ ঘাঁটি সরানো হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এয়ার কমোডর শহীদুল ইসলাম বলেন, বর্তমানে ঘাঁটি সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু দেশের রাজধানীতেও এমন ঘাঁটি রয়েছে।

সংবাদ সম্মেলনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বিমান বাহিনী জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক এয়ার কমডোর মো. মিজানুর রহমান বলেন, ঘটনার দিন বিমানবাহিনী উদ্ধারকার্যে অংশগ্রহণ করে এবং একই দিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়।

তিনি বলেন, নিহত ও আহতদের সর্বাত্মক সহযোগিতা করবে বিমান বাহিনী। যতদিন প্রয়োজন হয় ততদিন সব ধরনের সহযোগিতা করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD