বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন




প্রাইজবন্ডের ১২০তম ‘ড্র’, লাখ টাকা পুরস্কার পেলো যেসব নম্বর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ ৮:০০ pm
Prize Bond Prize Bond lottery bond check Prize Bond Draw Results Online Bangladesh bank বাংলাদেশ প্রাইজবন্ড ড্র সঞ্চয় কাগুজে মুদ্রা বাংলাদেশ ব্যাংক বিবি লটারী লটারি লটারীর ফলাফল প্রাইজবন্ড প্রাইজ বন্ড প্রাইজবন্ডের
file pic

১০০ টাকা মূল্যমানের প্রাইসবন্ডের ১২০তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবার ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০৫৪৪২২২ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০২৪১৭৬৮ নম্বর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগ ঢাকার পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ‘ড্র’ অনুষ্ঠিত হয়।

একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে ড্র পরিচালিত হয়। এবার ৮২টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ৩ হাজার ৭৭২টি নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে।

বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৮২টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কণ্ঠ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড়, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খম, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গহু, গল্প, গঝ, গঞ, গট, গঠ, গড়, গঢ়, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক ঘথ, ঘগ এবং ঘঘ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।

তৃতীয় পুরস্কার ১ লাখ টাক‌ার করে দু‌টি। সেই নম্বরগু‌লো হলো-০৫৫৩৮৪৫ ও ০৯৬৪০৫২। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০০৫৪৩৮২ ও ০১৯৭১৪২।

এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাদের নম্বরগুলো হলো- ০০০৬৭৫৪, ০০৩১২৯৬, ০০৫৩৮১১, ০০৬৭৫৬৬, ০১০৪৩৩৪, ০১১১৩৭১, ০১৪৯৯৯২, ০১৬৪৬০৬, ০১৯৩৩৫৪, ০২২২০৯৫, ০২২২৪৬৫, ০২৫৪৯৪০, ০২৯৮২৬৬, ০৩১১৮৮৫, ০৩২৩৩৬২, ০৩২৮১২২, ০৩৭৬৪২৩, ০৪০৩৬৩৫, ০৪১৯৬১৪, ০৫২৪৯৩৫, ০৫৪১৭৩৪, ০৫৮২৯৮৬, ০৬১৩৭০৪, ০৬২৯৬৩৮, ০৬৫৭৭৩৪, ০৬৫৭৯৯৪, ০৬৬৫৭৫৭, ০৬৭৪৫২৪, ০৬৮৯৪১৯, ০৭০২৬৯৬, ০৭০৮০৩৩, ০৭৩৫১০২, ০৭৫১১৬৫, ০৭৫৫৭২৪, ০৭৭২৫৮০, ০৮২৪৯৮৮, ০৮২৬৭৫৪, ০৮৪১৫০৩, ০৮৪৮১৩৭ ও ০৮৭০২২২।

প্রাইজবন্ডে প্রথম পুরস্কার বিজয়ীকে ৬ লাখ টাকা দেয়া হয়। দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে দেয়া হয় তিন লাখ ২৫ হাজার টাকা করে। তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ টাকা করে এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা করে পান। পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে দেয়া হয় ১০ হাজার টাকা করে। প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে ও ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এ ড্রয়ের আওতাভুক্ত। আয়কর আইন ২০২৩ এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD