বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন




১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৫:২৪ pm
Cylinder Liquefied petroleum gas LPG এলপিজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার
file pic

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সোমবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD