শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন




এস আলম গ্রুপের ৩০৭ একর জমি, ফ্ল্যাট ও ব্যাংক হিসাব ক্রোকের আদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৫:৪৪ pm
কারাদণ্ড মামলা SC Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খাতুনগঞ্জ শাখার ২ হাজার ২৮০ কোটি টাকার ঋণখেলাপির মামলায় এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০৭ শতক জমি, ২টি ফ্ল্যাট ও ৪ কোটি ৩২ লাখ টাকার একটি ব্যাংক হিসাব ক্রোক করার আদেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত-১।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেন।

২ হাজার ২৮০ কোটি ২৮ লাখ টাকা ঋণখেলাপির মামলায় এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা।

মামলার আবেদন তালিকায় পুবালী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে থাকা ৪ কোটি ৩২ লাখ টাকা, ঢাকায় আনুমানিক ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৫০০ বর্গফুটের ২টি ফ্ল্যাট ও ৩০৭ শতকের ৮টি জমির তালিকা উল্লেখ করা হয়।

অভিযুক্তরা ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ পরিশোধ না করায় ব্যাংক আদালতের কাছে অনুরোধ করেছে, মামলা চলমান থাকাকালীন সংশ্লিষ্ট সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার নির্দেশনা দিতে, যাতে এসব স্থানান্তর না করা হয়। ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD