বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন




এবার শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার জব্দ করলো সিআইসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২৯ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm
file pic

রাজধানীর মতিঝিল এলাকায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকারের নিয়ন্ত্রণ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় দুটি লকারের সন্ধান পেয়েছে সিআইসি। লকার দুটির নাম্বার হচ্ছে ৭৫১ এবং ৭৫৩।

ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী যথাযথ পদ্ধতি অনুসরণ করে লকারগুলো আনলক করা হবে।

গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে আসা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর ফাঁকির অভিযোগের তদন্ত শুরু করার পর এনবিআর এই পদক্ষেপ নিয়েছে। তদন্তের অংশ হিসেবে কর কর্তৃপক্ষ শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দ করেছে।
এদিকে অগ্রণী ব্যাংকের একই শাখায় শেখ হাসিনার নামে দুটি একাউন্টে ১ কোটি ৭৮ লাখ টাকা পাওয়া গেছে। এরমধ্যে সেভিংস একাউন্টে ১ কোটি ৬৩ লাখ টাকা এবং ১৫ লাখ টাকার এফডিআর।

এর আগে রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের একটি শাখায় শেখ হাসিনার একটি লকার নিয়ন্ত্রণ নেয় সিআইসি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD