বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন




ট্রাম্পের এইচ-ওয়ান-বি ভিসা ফি চ্যালেঞ্জ করে মামলা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ৮:৫৫ am
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

এইচ-ওয়ান-বি ভিসার ওপর ১ লাখ ডলার ফি আরোপের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকাতে একটি মামলা দায়ের করা হয়েছে। ইউনিয়ন, কর্মচারী ও ধর্মীয় দলের একটি গ্রুপ ওই মামলা দায়ের করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, শুক্রবার সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালতে ট্রাম্পের ফি আরোপের বিষয়টিকে চ্যালেঞ্জ করে ওই মামলা দায়ের করা হয়েছে।

ইউনাইটেড অটো ওয়ার্কাস ইউনিয়ন, আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরস ও অন্য বাদীরা বলেছেন যে, নির্দিষ্ট কিছু বিদেশি নাগরিকের প্রাবেশ সীমিত করার জন্য ট্রাম্পের ক্ষমতা তাকে এইচ-ওয়ান-বি ভিসা প্রোগ্রাম তৈরির আইনকে অগ্রাহ্য করার অনুমতি দেয় না। ওই কর্মসূচীর মাধ্যমে মার্কিন নিয়োগকর্তারা বিশেষ ক্ষেত্রে বিদেশী কর্মী নিয়োগ করতে পারেন। প্রযুক্তি কোম্পানিগুলো এইচ-ওয়ান-বি ভিসা প্রাপ্ত কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভর করে। সমালোচকরা বলেছেন, এইচ-ওয়ান-বি ও অন্য কর্মী ভিসার মাধ্যমে প্রায়ই মার্কিন কর্মীদের পরিবর্তে কমমূল্যে বিদেশী কর্মীদেরকে কাজ দেয়া হয়।

তবে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ ও বড় কোম্পানিগুলো জানিয়েছে, যোগ্য মার্কিন কর্মীর ঘাটতি পূরণের জন্য এইচ-ওয়ান-বি একটি গুরুত্বপূর্ণ উপায়। বর্তমানে এইচ-ওয়ান-বি ভিসার স্পন্সরকারী নিয়োগকর্তারা সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলার এর মধ্যে ফি প্রদান করে। যা মূলত কোম্পানি ও ফ্যাক্টরির আকারের ওপর নির্ভর করে। ট্রাম্পের নতুন আদেশে এইচ-বি-ওয়ান ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১ লাখ ডলার প্রদান করতে হবে। তবে ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়েছে, যাদের ইতিমধ্যে ওই ভিসা আছে তাদের ক্ষেত্রে আদেশটি গ্রহণযোগ্য নয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD