মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন




হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৯:২২ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj
file pic

হজযাত্রী নিবন্ধনের সময় ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের নির্ধারিত সময় অনুযায়ী রোববার (১২ অক্টোবর) হজযাত্রী প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হয়।

মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

২০২৬ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে এ পত্রে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হলো। হজে গমনেচ্ছুদের এ সময়ের মধ্যে নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর ২০২৫ হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD