বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন




জুলাই সনদে সই করলেন বিএনপি-জামায়াতসহ রাজনীতিবিদরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৫:৩২ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters গণঅভ্যুত্থান QUOTA REFORM blockade shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও shahbagh_quota_protest shahbagh quota protest shahbagh_quota_protest shahbagh quota protest2 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহিদি মার্চ শহীদি মার্চে শহীদি মার্চ july student জুলাই যোদ্ধা Anti-discrimination Students Movement বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
file pic

জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ২৫ রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এ স্বাক্ষর করেছেন। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও সনদে স্বাক্ষর করেন।

বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসানসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা সনদে স্বাক্ষর করেন।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ জুলাই সনদে স্বাক্ষর করেনি।

এর আগে বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা পরিষদের সদস্যরা ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান অধ্যাপক ইউনূস। তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি আলী রীয়াজ।

অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টায়। তবে তার আগে দুপুরের দিকে জুলাই যোদ্ধারা অনুষ্ঠানস্থলে অবস্থান নেয়। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। একপর্যায়ে পুলিশ ও ‘জুলাই যোদ্ধাদের’ মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় হঠাৎ এক দফা বৃষ্টি নামলে অনুষ্ঠানস্থলের পরিবেশ কিছুটা উত্তপ্ত হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেল ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে সনদ স্বাক্ষর অনুষ্ঠান কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। তিনি লেখেন, সবকিছু ঠিকঠাক চলছে এবং কিছু অতিথি ইতিমধ্যে ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় রইলাম।

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

২৫টি রাজনৈতিক দলের যে ৫০ জন সদস্য সনদ স্বাক্ষর করেন তারা হলেন-

১। লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি

ড. রেদোয়ান আহমেদ, মহাসচিব

ড. নেয়ামূল বশির, প্রেসিডিয়াম সদস্য

২। খেলাফত মজলিস

মাওলানা আব্দুল বাছিত আজাদ, আমীর, খেলাফত মজলিস

ড. আহমদ আবদুল কাদের, মহাসচিব, খেলাফত মজলিস

৩। রাষ্ট্র সংস্কার আন্দোলন

হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক

সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, মিডিয়া সমন্বয়ক

৪। আমার বাংলাদেশ পাটি (এবি পার্টি)

মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, চেয়ারম্যান

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক

৫। নাগরিক ঐক্য

মাহমুদুর রহমান মান্না, সভাপতি

শহীদুল্লাহ কায়সার, সাধারণ সম্পাদক

৬। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)

ববি হাজ্জাজ, চেয়ারম্যান

মোমিনুল আমিন, মহাসচিব

৭। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব

সালাহউদ্দিন আহমেদ, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি

৮। বাংলাদেশ খেলাফত মজলিস

মাওলানা ইউসুফ আশরাফ, সিনিয়র নায়েবে আমীর

মাওলানা জালালুদ্দীন আহমদ, মহাসচিব

৯। বাংলাদেশ জামায়াতে ইসলামী

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় নায়েবে আমীর

মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারী জেনারেল

১০। গণসংহতি আন্দোলন

জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী

আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী

১১। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক

মিসেস তানিয়া রব, সিনিয়র সহ-সভাপতি

১২। গণঅধিকার পরিষদ (জিওপি)

নুরুল হক নুর, সভাপতি

মোঃ রাশেদ খাঁন, সাধারণ সম্পাদক

১৩। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

সাইফুল হক, সাধারণ সম্পাদক

বহ্নিশিখা জামালী, রাজনৈতিক পরিষদ সদস্য

১৪। জাতীয়তাবাদী সমমনা জোট

ড. ফরিদুজ্জামান ফরহাদ, সমন্বয়ক, জাতীয়তাবাদী সমমনা জোট ও চেয়ারম্যান, এনপিপি

বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা

১৫। ১২ দলীয় জোট

শাহাদাত হোসেন সেলিম, মুখপাত্র, ১২ দলীয় জোট ও চেয়ারম্যান, বাংলাদেশ এলডিপি

১৬। ইসলামী আন্দোলন বাংলাদেশ

অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য

মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব

১৭। গণফোরাম

বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, জ্যেষ্ঠ এডভোকেট, ভারপ্রাপ্ত সভাপতি

ডা. মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক

১৮। জাকের পাটি

আলহাজ্ব শহীদুল ইসলাম ভুইয়া, ভাইস চেয়ারম্যান

জহিরুল হাসান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা ছাত্রফ্রন্ট

১৯। জাতীয় গণফ্রন্ট

আমিনুল হক টিপু বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক

মঞ্জুরুল আরেফিন লিটু বিশ্বাস, সদস্য কেন্দ্রীয় কমিটি

২০। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

মাওলানা আবদুল মাজেদ আতহারী, সিনিয়র নায়েবে আমীর

মাওলানা মুসা বিন ইযহার, মহাসচিব

২১। বাংলাদেশ লেবার পার্টি

ডা. মোস্তাফিজুর রহমান ইরান, চেয়্যারম্যান

খন্দকার মিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব

২২। ভাসানী জনশক্তি পার্টি

বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম (বাবলু), চেয়ারম্যান

ড. মোহাম্মদ আবু ইউসুফ (সেলিম), মহাসচিব

২৩। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মহাসচিব

২৪। ইসলামী ঐক্যজোট

মাওলানা আব্দুল কাদের, চেয়ারম্যান

মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মহাসচিব

২৫। আমজনতার দল

কর্নেল মিয়া মশিউজ্জামান (অব:), সভাপতি

মোঃ তারেক রহমান, সাধারণ সম্পাদক

এ ছাড়াও শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর মঞ্চে উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD