সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন




প্রতিবাদে বিক্ষোভ বিনিয়োগকারীদের

প্রতিবাদে বিক্ষোভ বিনিয়োগকারীদের: ৫ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ ৫:১৬ pm
শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket bsec Bangladesh Securities and Exchange Commission বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি stock
file pic

অবশেষে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার সকালে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আগেই নিজ নিজ ওয়েবসাইটে ঘোষণা দিয়ে এ সিদ্ধান্তের বিষয়টি বিনিয়োগকারীদের জানায়।

যে পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে, সেগুলো হলো – ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র জানিয়েছে, বুধবার রাতে লেনদেন স্থগিত করার বিষয়টি বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে। আজ সকালে লেনদেন শুরুর আগে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, গতকাল বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়ে জানিয়েছে, ওইদিনই উল্লেখিত পাঁচ ব্যাংককে অকার্যকর ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় ব্যাংকগুলোর লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

আবুল কালাম আরও বলেন, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় বিএসইসির পক্ষ থেকে জোরালো দাবি করেছিলাম, একীভূতকরণ প্রক্রিয়ায় তাদের শেয়ার দিতে হবে। বাংলাদেশ ব্যাংক তা আমলে নেয়নি।

প্রসঙ্গত, গতকাল বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে এবং তাদের স্থলে প্রশাসক নিয়োগ দেয়।

এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যাংকগুলোর বর্তমান আর্থিক অবস্থার কারণে তাদের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, ব্যাংকগুলোর শেয়ারধারীরা কোনো অর্থ ফেরত পাবেন না।

এদিকে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় না নিয়ে পাঁচ ব্যাংক একীভূত করা এবং টানা পাঁচ দিন ধরে দর পতনের প্রতিবাদে কিছু বিনিয়োগকারী ঢাকার মতিঝিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

তারা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন বলেন, তিনি চেয়ারম্যান পদের যোগ্য নন। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে লাগাতার ব্যর্থতার পরিচয় দিয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD