সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন




সকাল থেকে ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ১০:২৫ am
LNG এলএনজি liquid Liquefied natural gaslng terminal bangladesh Ship Laffan জ্বালানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্পট মার্কেট খোলাবাজার আমদানি টার্মিনাল পায়রা Gas Field গ্যাস কূপ তেল গ্যাস অনুসন্ধান gas
file pic

তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা কড্ডা, কোনাবাড়ি, জরুন, সুরাবাড়ি, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও এর কাছাকাছি এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস। (যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD