রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন




জুলাই সনদের স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন হবে না: জামায়াত আমির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৫:৪২ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান Jammat Amir amir
file pic

জুলাই সনদের স্বীকৃতি বা আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আয়োজিত আট দলের সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, আগে স্বীকৃতি লাগবে, সনদের স্বীকৃতি ছাড়া ২৬ সালে কোনো নির্বাচন নয়। আমাদের দাবি লড়াই করে আদায় করবো।

তিনি আরও বলেন, জনতার ভাষা বোঝার চেষ্টা করেন, না হলে পরিণতি ভোগ করতে হবে। দাবির বিষয়ে আমরা ভদ্র ভাষায় কথা বলছি, আমরা ভদ্র ভাষাতেই কথা বলবো। কিন্তু আমরা আমাদের দাবির বিষয়ে হিমালয়ের মতো অনড় থাকবো। কারণ এই দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়। যতক্ষণ না বিজয় আসছে ততক্ষণ লড়াই চলবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD