সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন




পঞ্চগড়ে তীব্র হচ্ছে শীত, তাপমাত্রা ১২.৬

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ১:২৩ pm
HEATWAVE temperature তাপপ্রবাহ গরম আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Weather আবহাওয়া Weather আবহাওয়া Rain বৃষ্টি tem degree Celsius আবহাওয়া
file pic

শীতের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা আরও কমেছে। বেড়েছে শীতের অনুভূতি। কয়েকদিন ধরেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত কমছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

কদিন ধরেই সন্ধ্যার পর থেকে হালকা শীত অনুভূত হচ্ছে। রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা। সঙ্গে উত্তরের হিমেল বাতাসে শীত অনুভূত হয়। তবে ভোরের দিকে হালকা হতে থাকে কুয়াশা। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কমে যায় ঠান্ডার অনুভূতি। সোমবার দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ২ ডিগ্রি। তবে সন্ধ্যার পর থেকে বেশ শীত অনুভূত হতে থাকে। স্থানীয়দের শীতের কাপড় পরতে দেখা গেছে।

সদর উপজেলার মাগুড়া এলাকার ময়নুদ্দীন বলেন, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ভালোই ঠান্ডা লাগে। ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে ঘনকুয়াশা দেখা যায়। তবে সূর্য ওঠার পর ঠান্ডার অনুভূতি কমে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। সোমবার দিনের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD