বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন




সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বাড়ালো সরকার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৫:০২ pm
সার কারখানা Aman সারের দাম Boro paddy farmers fertiliser Ministry of Land জমি জরিপ ভূমি মন্ত্রণালয় Urea ইউরিয়া সার Urea Fertilizer ইউরিয়া ফার্টিলাইজার সার Urea Fertilizer ইউরিয়া ফার্টিলাইজার সার Farmer
file pic

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯.২৫ টাকা নির্ধারণ করেছে সরকার।

নতুন এই দাম আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার আদেশ দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (২৩ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বিইআরসির সদস্য মো. আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহীদ সারওয়ার, সৈয়দা সুলতানা রাজিয়া।

আরও পড়ুন: মেজর সিনহার পাজরে পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ

উল্লেখ্য, গত ৬ অক্টোবর গণশুনানিতে বিইআরসির কাছে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। কমিশনের কারিগরি কমিটি প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা নির্ধারণে মতামত দিয়েছিল।

এর আগে পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়, দাম বাড়ানো হলে বাড়তি ৭ কার্গো এলএনজি আমদানি করে সারে সরবরাহ করা হবে। ৬ মাস (অক্টোবর-মার্চ) পুরোমাত্রায় (২৫০ মিলিয়ন ঘনফুট) গ্যাস সরবরাহ দেওয়া হবে। অবশিষ্ট ৬ মাসের মধ্যে এপ্রিল-মে ১৬৫ মিলিয়ন হারে, জুনে ১৭৫ মিলিয়ন এবং জুলাই-সেপ্টেম্বর ১৩০ মিলিয়ন হারে গ্যাস সরবরাহ দেবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD