রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন




ফিরছেন অপু বিশ্বাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ১০:৩৫ am
Apu Biswas film actress model নায়িকা অপু বিশ্বাস
file pic

অনেক দিন ধরেই বড় পর্দায় নেই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সবশেষ ‘লাল শাড়ি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর ব্যবসা ও অন্য কাজে ব্যস্ত ছিলেন অপু। শুধু তাই নয়, এরইমধ্যে ওজন কমিয়ে নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন তিনি। নিয়েছেন নতুন লুক।

এদিকে, নতুন খবর হলো- দু’টি সিনেমায় আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে হাজির হচ্ছেন অপু। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। মূলত জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন জোরালো হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট থেকে। একটি ছবিতে দেখা যায় অপু বিশ্বাস, আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসকে।

যদিও মাহফুজ কাদরী জানান, ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত। তবুও ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, একাধিক সিনেমাতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অপু ও আদর। একটি সিনেমা পরিচালনা করবেন চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস। আগামী মাস থেকে এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

অপু বিশ্বাস বলেন, কাজে ফেরার জন্য আমি প্রস্তুত। নতুন সিনেমার কাজ শুরু হবে। তবে, কার সঙ্গে কিংবা কার কাজ দিয়ে ফিরছি- এ নিয়ে আপাতত কথা বলতে পারছি না। অচিরেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে, আদর আজাদ বুবলীর সঙ্গে জুটি বেঁধে প্রায় হাফ ডজন সিনেমায় কাজ করেছেন। মুক্তিপ্রাপ্ত ছবিগুলোতে তাদের জুটি বেশ প্রশংসিতও হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD