রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন




আইরিশদের হারিয়ে সিরিজে ফেরার স্বস্তি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৮:১৫ am
Cricket-শান্ত-মিরাজ Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি Mehidy Hasan Miraz cricketer batsman ক্রিকেটার ক্রিকেট মেহেদী হাসান মিরাজ mehedi
file pic

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে স্তব্ধ হয়েছিল বাংলাদেশ দল। বড় রান তুলে আয়ারল্যান্ড বড় জয়ও তুলে নিয়েছিল। দ্বিতীয় ম্যাচে লিটস দাস-সাইফউদ্দিনের ব্যাটে ২ বল থাকতে ১৭০ রান তাড়া করেছে বাংলাদেশ। ৪ উইকেটে জিতে সিরিজে ফিরেছে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে ঝড়ো শুরু করে আয়ারল্যান্ড। ৫৭ রানের ওপেনিং জুটি পায় তারা। ১১তম ওভারে একশ’ রান তুলে ফেলা দলটিকে মিডল ওভার ও স্লগে লাগাম টেনে ধরে বাংলাদেশ। তবু ৬ উইকেট হারিয়ে প্রথম ম্যাচের ১৮১ রানের মতো এদিনও ভালো সংগ্রহ পায় তারা।

জবাব দিতে নেমে বাংলাদেশ দল ভালো শুরুর আভাস দেয়। তৃতীয় ওভারে ২৬ রানের জুটি দিয়ে রান আউটে কাটা পড়েন তানজিদ তামিম। ১০ বলে ৭ রান যোগ করেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে পারভেজ ইমন ও লিটন দাস ম্যাচের গতি নির্ধারণ করে দেন। তারা ৬০ রান যোগ করেন। ইমন ২৮ বলে ৪৩ রান করে আউট হন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে।

তিনে নামা লিটন দাস দলের পক্ষে সর্বাধিক ৫৭ রানের ইনিংস খেলেন। তিনি তিনটি করে চার ও ছক্কা মারেন। সাইফ হাসানের সঙ্গে তার ৫২ রানের কার্যকরী জুটি হয়। সাইফ ১৭ বলে ২২ রান যোগ করেন। লিটটের আউটের পর চাপে পড়ে যায় বাংলাদেশ। তাওহীদ হৃদয় (৯ বলে ৬ রান) ও নুরুল হাসান (৭ বলে ৫ রান) ব্যর্থ হন। শেষটায় সাইফউদ্দিন ৭ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন।

এর আগে আইরিশ অধিনায়ক ও ওপেনার পল স্টার্লিং ১৪ বলে তিন চার ও দুই ছক্কায় ২৯ রানের ইনিংস খেলেন। অন্য ওপেনার টিম টেক্টর ২৫ বলে চারটি চার ও দুই ছক্কায় ৩৮ রান করে আউট হন। প্রথম ম্যাচের নায়ক হ্যারি টেক্টর ১১ রান করেন। লরকান টাকার ৩২ বলে ৪১ রানের ইনিংস খেলে দলকে ভালো পুঁজি এনে দেন।

বল হাতে বাংলাদেশের হয়ে ভালো করেন শেখ মেহেদী। লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় একাদশে ঢুকে তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। তানজিম সাকিব ৩ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। ওই তুলনায় সাইফউদ্দিন, মুস্তাফিজরা খরুচে ছিলেন। আইরিশদের হয়ে গ্যারেথ ডিলানি ও মার্ক এডায়ার ৪ ওভার করে হাত ঘুরিয়ে যথাক্রমে ২৮ ও ৩৬ রান দিয়ে দুটি করে উইকেট নেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD