রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন




প্লট জালিয়াতি মামলা

সাজা হলে টিউলিপের ওপর চাপ বাড়বে, ছাড়তে হতে পারে এমপি পদও

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৮:৫৫ pm
Tulip Rizwana Siddiq Tulip Siddiq tulip টিউলিপ সিদ্দিক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক শেখ রেহানা শেখ হাসিনা PM pays rich tributes to Bangabandhu on historic March 7 ৭ মার্চ martyred homage Prime Minister Sheikh Hasina Wazed Bangladesh pm hasina pm-hasina National Martyrs Memorial Jatiyo Sriti Shoudho national monument Independence Liberation প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক সাভার জাতীয় স্মৃতিসৌধ শহীদ স্মৃতি বিজয় দিবস শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতি Victory day national holiday 16 December bijoy dibas PM pays rich tributes to Bangabandhu on historic March 7 ৭ মার্চ martyred homage Prime Minister Sheikh Hasina Wazed Bangladesh pm hasina pm-hasina National Martyrs Memorial Jatiyo Sriti Shoudho national monument Independence Liberation প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক সাভার জাতীয় স্মৃতিসৌধ শহীদ স্মৃতি বিজয় দিবস শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতি Victory day national holiday 16 December bijoy dibas pm Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm pm hasina pm sheikh hasina sheikh-hasina প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী
file pic

পূর্বাচলের নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির অভিযোগে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) এই মামলার রায় ঘোষণা হবে। টিউলিপ ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপের মা শেখ রেহেনাও এই মামলার আসামি।

ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে টিউলিপের ১০ বছরের সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৪৩ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ–তিনি তার মা, ভাই ও বোনকে শেখ হাসিনার মাধ্যমে প্লট পাইয়ে দিয়েছেন।

এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সে সময় সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন তিনি। এছাড়া ডেইলি মেইল অভিযোগ করেছে, বছর তিনেক আগে এই সংবাদপত্রের সঙ্গে আলাপে লন্ডনে তার ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করেছেন টিউলিপ। তিনি বলেছিলেন, লন্ডনের কিংস ক্রসে তার ফ্ল্যাটটি বাবা-মার কাছ থেকে উপহার পেয়েছেন। পরে অনুসন্ধানে দেখা যায়, ফ্ল্যাটটি আওয়ামী পন্থি এক নেতার দেয়া।

ব্রিটিশ সরকার অবশ্য এক অভ্যন্তরীণ তদন্তের পর জানায়, টিউলিপ ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করে মন্ত্রিত্বের কোনো ধারা লঙ্ঘন করেননি। তবে নিজের ‘সম্মানহানি’ ঠেকাতে তার আরেকটু সচেতন হওয়া উচিত ছিল বলে তদন্তে উল্লেখ করা হয়।

তবে এসব অভিযোগের পরও টিউলিপ এখনো যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি। তার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন অভিযোগে তদন্ত ও বিচার চললেও এখনো কোনো মামলায় সাজা হয়নি। তবে আগামীকাল তা বদলাতে যাচ্ছে। সাজা হলে যুক্তরাজ্যে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে উল্লেখ করেছে ডেইলি মেইল। এবার তার সংসদ সদস্য পদ নিয়েও টান পড়তে পারে। তার পদত্যাগের দাবি ফের জোরালো হতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD