রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন




ঢাকাসহ সারা দেশে বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৯:৩৮ pm
কারাদণ্ড মামলা SC Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

রাজধানী ঢাকাসহ সারা দেশের সব সিটি করপোরেশনে বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্থানীয় সরকার সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি) কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন রাজধানীর আজিমপুরের বাসিন্দা ইমতিয়াজ উদ্দিন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট পারভেজ হোসেন। শুনানি শেষে পারভেজ হোসেন বলেন, ১৯৯১ সালে প্রণীত বাড়িভাড়া সংক্রান্ত আইন দ্রুত কার্যকরের নির্দেশনা চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ অনুযায়ী, প্রতি এলাকার শহর পরিচালনা কর্তৃপক্ষ সময়ে সময়ে বাড়িভাড়া নির্ধারণ করে দেয়ার নিয়ম রয়েছে। বাড়ির মান, আয়তন, সংযোগ সড়ক ও অন্যান্য সুবিধা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বের বিভিন্ন শহরে এই নিয়ম চালু রয়েছে।

রিটে বাড়ি নির্ধারণে নীতিমালা তৈরির পাশাপাশি বাড়িভাড়া সংক্রান্ত ১৯৯১ সালে প্রণীত আইন দ্রুত কার্যকরের নির্দেশনা চাওয়া হয়। এ ছাড়া এক মাসের অগ্রিম ভাড়া জামানত হিসেবে জমা নিয়ে বাড়িভাড়া দেয়ার নির্দেশনা চাওয়া হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD