শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন




বিএসএফকে সীমান্ত নিয়ে সংযত থাকার বার্তা বিজিবির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ১১:২৯ am
Bangladesh–India বাংলাদেশ-ভারত Bangladesh India বাংলাদেশ ভারত Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ
file pic

ভারতীয় নাগরিক সোনালী বিবিকে ফেরত পাঠানো নিয়ে বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের তরফে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে সোনালী বিবির ঘটনাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অমানবিক পুশইনের শিকার উল্লেখ করে সংযত থাকার বার্তা দেয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইনের তীব্র সমালোচনা করে বিবৃতিতে কিবরিয়া বলেছেন, বিএসএফের পুশইন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

বিজিবির তরফ থেকে আশা প্রকাশ করে বলা হয়েছে, পুশইনসহ সব ধরনের অমানবিক ও আন্তর্জাতিক আইনবিরোধী কার্যকলাপ বিএসএফ বন্ধ করবে। সেইসঙ্গে, ভবিষ্যতে সীমান্তে সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও আইনসম্মত প্রক্রিয়া বজায় রাখতে বিএসএফের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে।

সীমান্ত নিয়ে বাংলাদেশ সরকারও বিভিন্ন সময়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিক্রিয়া দিয়েছে। বিশেষ করে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার অভিযোগে প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ অবশ্য সব সময় বলে এসেছে আত্মরক্ষার্থে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD