শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন




ঢাকার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ১০:০৬ am
বিদ্যুৎ loadshedding energy crisis electricity power grid বিদ্যুত বিভ্রাট লোডশেডিং মেগাওয়াট বিদ্যুত power power
file pic

বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সোমবার (৮ ডিসেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল রোববার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।

বার্তায় বলা হয়, হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন সোমবার উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাক্ষণগাঁও ও বসুন্ধরা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD