শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন




ব্যাংক খাতে আমানত কমলো ৫৯ হাজার কোটি টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ১০:২০ am
ঋণ money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার সরকার ছিনতাই Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা taka taka
file pic

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টধারীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়লেও আমানতের পরিমাণ কমেছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর-এই তিন মাসে কোটিপতি এসব অ্যাকাউন্ট থেকে আমানত কমেছে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা। অন্যদিকে এই তিন মাসে নতুন করে ৭৩৪টি কোটি টাকার অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

খাত সংশ্লিষ্টরা জনানা, সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তনের পর গত সরকারের সময় অনেক ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেন। ফলে এসব প্রতিষ্ঠানের রাখা টাকা তুলে নেয়ায় কোটি টাকার অ্যাকাউন্টে আমানত কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের জুন মাস শেষে ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি। সেপ্টেম্বর প্রান্তিকে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টিতে। অর্থাৎ তিন মাসের ব্যবধানে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে ৭৩৪টি।

তবে অ্যাকাউন্ট বাড়লেও এসব অ্যাকাউন্টে আমানতের স্থিতি উল্টো কমেছে। জুন শেষে কোটি টাকার অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়। ফলে তিন মাসে এসব অ্যাকাউন্ট থেকে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা কমে গেছে।

এর আগের প্রান্তিকেও (মার্চ-জুন) কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা গেছে। মার্চ শেষে কোটি টাকার অ্যাকাউন্ট ছিল ১ লাখ ২১ হাজার ৩৬২টি, যা জুন শেষে ৫ হাজার ৯৭৪টি বেড়েছিল।

এদিকে কোটি টাকার অ্যাকাউন্টের পাশাপাশি ব্যাংক খাতে সামগ্রিক অ্যাকাউন্টের সংখ্যাও বেড়েছে। জুন শেষে মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টিতে। সে হিসেবে তিন মাসে মোট ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি।

দীর্ঘমেয়াদি পরিসংখ্যানেও কোটি টাকার অ্যাকাউন্ট বাড়ার চিত্র পাওয়া গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য ও কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে কোটি টাকার অ্যাকাউন্ট ছিল ১ লাখ ১৬ হাজার ৯০৮টি। ২০২৪ সালের ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ২১ হাজার ৩৬২টিতে। আর চলতি ২০২৫ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যাংক খাতে কোটি টাকার অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭০টিতে পৌঁছেছে।

তবে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তারা জানান, ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট থাকা মানেই ওই ব্যক্তি কোটিপতি নন। এসব হিসাবের বড় একটি অংশই বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার। এ ছাড়া একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD