শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন




হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৩ pm
Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী
file pic

২০২৬ সালের হজযাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকিটে হজযাত্রীদের খরচ প্রায় ৫ হাজার টাকা কমবে। বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এনবিআর জানিয়েছে, হজযাত্রীদের প্লেনের টিকিটে শুল্ক মওকুফ এবারই প্রথম করা হয়নি। এর আগেও একাধিকবার এ ধরনের ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সাধারণত বিমান টিকিট বিক্রির সময় যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বা আবগারি শুল্ক আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেয়া হয়।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD