বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন




এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৭:৫০ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters Asif Mahmud Asif উপদেষ্টা আসিফ মাহমুদ QUOTA REFORM blockade shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও shahbagh_quota_protest shahbagh quota protest shahbagh_quota_protest shahbagh quota protest2 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-আসিফ Asif
file pic

অন্তর্বর্তী সরকার থেকে সদ্যবিদায় নেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থেকে সদ্যবিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দিয়েছেন। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন না।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংসবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি নির্বাচনের প্রস্তুতিতে পুরোপুরি জোর দিয়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না, তবে তিনি এনসিপিকে জয়ী করতে নির্বাচনি টিমের প্রধান হিসেবে কাজ করবেন। এনসিপির রাজনৈতিক পরিষদের জরুরি অনলাইন সভায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমি মনে করি, এসময়ে অভ্যুত্থানের শক্তিকে একসঙ্গে রাখা জরুরি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমি এনসিপিতে যোগ দিয়েছেন।

এদিকে আসিফ মাহমুদ গতকাল পর্যন্তও সিদ্ধান্তহীন ছিলেন। এরই মধ্যে তিনি ঢাকা-১০ আসনে (ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ) মনোনয়ন ফরম নিয়েছেন। বিকেল ৫টায় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এ বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হয়।

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD