বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন




ড. মুহাম্মদ ইউনূস

আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ ১২:২৮ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ড. ইউনূস yunus
file pic

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তরুণরা নতুন দল গঠন করেছে, অনেকেই নির্বাচনে জয়লাভ করবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করানো হয়। চাকরি খোঁজা থেকে কেন আমরা তাদের উদ্যোক্তা করতে পারি না।

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউজিসি।

ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়।

তরুণদের অনেকে নির্বাচনে জয়ী হবে, আশা প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের রাজনৈতিক দল রয়েছে। অনেকে নির্বাচনে জয়ী হবে।

তিনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় তরুণদের চাকরি পাওয়া শেখানো হয়। তরুণরা কেন উদ্যোক্তা হয় না প্রশ্ন রেখে তিনি তরুণদের স্বপ্নবাজ হবার আহ্বান জানান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD