রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন




বিশ্বকাপে বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ৪:২২ pm
cricket-pak cricket pak pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল Cricket-Pakistan Cricket-Bangladesh-U19
file pic

নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর করবে না বাংলাদেশ। এমন অচলাবস্থা কাটানোর জন্য দু’দিন আগে আইসিসি কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এমন অবস্থায় এএফপি জানিয়েছে, শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে সেই জায়গায় সুযোগ দেয়া হবে স্কটল্যান্ডকে।

একই খবর ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোরও। গতকাল তারা জানায়, বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে খেলতে পারে স্কটল্যান্ড।

ইএসপিএনক্রিকইনফো আরও জানায়, আগামী বুধবারের মধ্যে বাংলাদেশ ভারত সফর করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে আইসিসি। এদিকে এএফপির খবর, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে, সুযোগ না পাওয়া দলগুলোর ভেতর থেকে সর্বোচ্চ র‍্যাঙ্কধারী স্কটল্যান্ডকে নেয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD