রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন




গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বিএনপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ ৫:১৮ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে বিএনপি ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন। বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহাদী আমিন বলেন, আমাদের প্রার্থীরা যখন ঢাকায় এসেছিলেন আমরা তাদের বলে দিয়েছি নির্বাচনি প্রচারণায় গণভোটে আমরা ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নেবো।

মাহাদী আমীন বলেন, নোট অব ডিসেন্ট … গণতন্ত্রে ভিন্নমত ভিন্ন পথ থাকবে… সেটাই স্বাভাবিক। সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করবো।

তিনি বলেন, সামগ্রিকভাবে গণভোটে আমাদের ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান এটা আমরা দলের সবাইকে বলে দিয়েছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD