রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন




বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, আইসিসির সিদ্ধান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ ৬:৪৫ pm
International Cricket Council icc আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি
file pic

আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। অন্যথায় বাংলাদেশের জায়গায় অন্য কোন দলকে সুযোগ দেওয়া হবে। বুধবার আইসিসির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফো এই খবর দিয়েছে।

বিশ্বকাপে খেলার বিষয়ে বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার মধ্যে জানানোর কথা ছিল বিসিবির। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে বলা হয়েছে, তারা যেন সরকারকে জানায় যে, ভারতে বিশ্বকাপে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের আরও একদিন বেশি সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে না জানালে বিকল্প নেওয়া হবে।

ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প কোন দল নেওয়া হবে কিনা এই সিদ্ধান্তে আসতে সভায় অংশ নেওয়া আইসিসির পূর্ণ সদস্য বোর্ডের প্রতিনিধিদের মধ্যে ভোটাভুটি হয়েছে। সেখানে বাংলাদেশকে ভারতে খেলার এবং না খেললে বিকল্প নেওয়ার পক্ষে বেশি ভোট পড়েছে।

সেক্ষেত্রে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বিকল্প দল হিসেবে গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে যুক্ত করা হবে। তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে ম্যাচ খেলবে। স্কটল্যান্ড টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা পায়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD