রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন




প্রাইজ বন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত, পুরস্কার পেল যারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৫৬ pm
Prize Bond Prize Bond lottery bond check Prize Bond Draw Results Online Bangladesh bank বাংলাদেশ প্রাইজবন্ড ড্র সঞ্চয় কাগুজে মুদ্রা বাংলাদেশ ব্যাংক বিবি লটারী লটারি লটারীর ফলাফল প্রাইজবন্ড প্রাইজ বন্ড প্রাইজবন্ডের
file pic

১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২২তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবার ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০০১৭৭৭৭ নম্বর ও সোয়া ৩ লাখ টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০৪৮০১৩৩ নম্বর।

রোববার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগ ঢাকার পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে এ ‘ড্র’ অনুষ্ঠিত হয়।

তৃতীয় পুরস্কার ১ লাখ টাকার করে দুটি। নম্বরগুলো হলো- ০৭৬৬৩৩৮ ও ০৯৩৯৯৩০। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো- ০১০০০০১ ও ০৩৯৫৪০৮।

এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাদের নম্বরগুলো হলো- ০০১৫৯৩৭, ০১৭৫৯৪৯, ০৩২৩৮১৪, ০৫৭৬২১৪, ০৮৩৯৬৯১, ০০২৩১৩৯, ০২১২০৩০, ০৩৭৩০৬৮, ০৫৯৭১০৯, ০৮৬৮০৭৮, ০০৪১৮৭০, ০২১২৯৫৫, ০৩৭৮৪৪৯, ০৬৭৮৬১৪, ০৮৯১৫৮০, ০০৭৪৬৮৭, ০২৬৮২৯৩, ০৩৯৮১৪০, ০৭০২২৪২, ০৯৩১১৪৪, ০০৯৯১৮৪, ০২৯২৬৪১, ০৪০১৭৬৫, ০৭০৩২৯৯, ০৯৩২৪৭২, ০১১১০৭০, ০২৯৯৪৮৪, ০৪০৬২৭৭, ০৭২০৩৮১, ০৯৫৫৮৬১, ০১৪৫২০৪, ০৩১২৩৭৬, ০৪৮৪৬৯৭, ০৭২১৩০৮, ০৯৯০১৫৫, ০১৬৫৩৯২, ০৩২৩৭৮২, ০৫৫৯২৮৫, ০৮১২৪৯০ ও ০৯৯৫২৭৩।

ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে ও ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজ বন্ড বিক্রি হয়েছে, সেগুলো এ ড্রয়ের আওতাভুক্ত। আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী প্রাইজ বন্ডে পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD