রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন




সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৪৩ pm
women football Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে নারী মহিলা
file pic

যে কোনো খেলায় বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমন মুহূর্তে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই। যে লড়াইয়ে ২-০ ব্যবধানে জিতে ফাইনালে এক পা দিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখরায় অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচের শুরুটা দাপুটে করেছে বাংলাদেশে নারীরা। ভারতকে চাপে রেখে প্রথমার্ধেই আদায় করে নেয় দুই গোল। ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ওই গোলে এগিয়ে গিয়ে ম্যাচে নিজের আধিপত্যের জানান দেয় লাল-সবুজের মেয়েরা।

অর্পিতার গোলে অনুপ্রাণিত হয়ে ৪০ মিনিটে ব্যবধান বাড়ান আলপি আক্তার। দুই ডিফেন্ডারের মাঝ খান থেকে দারুণ দক্ষতায় বল জালে পাঠান বাংলাদেশের এই ফরোয়ার্ড। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরও বাংলাদেশের আক্রমণ অব্যাহত ছিল। কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি।

টুর্নামেন্টে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান অংশগ্রহণ করছে। টুর্নামেন্টেড় নিয়ম অনুয়ায়ী, চার দলই একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি শিরোপার জন্য লড়বে। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোল ব্যবধান নিয়ে বাংলাদেশ সবার উপরে। ভারত আগের ম্যাচে নেপালকে হারিয়ে তিন পয়েন্ট ও -১ গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে।

নেপাল ও ভুটান দুই ম্যাচই হারায় তাদের পয়েন্ট শূন্য। আজ নেপাল ও ভূটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ এক ম্যাচ আগেই ফাইনালে উঠবে। ভারত পরের ম্যাচে ভুটানকে হারালে এবং বাংলাদেশ পরের ম্যাচে স্বাগতিক নেপালের কাছে হারলে এবং নেপাল আজ ভুটানের বিপক্ষে জিতলে তখন তিন দলেরই সমান ৬ পয়েন্ট হবে। সেই সময় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী দুই ফাইনালিস্ট দল র্নিধারিত হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD