সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন




ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক: বিটিআরসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫১ pm
Bangladesh Telecommunication Regulatory Commission BTRC বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি Internet interconnected network Ethernet BTRC ISP International Network ISP speed test অন্তৰ্জাল ইন্টারনেট আইপি ইন্টারনেট প্রটোকল ডেটা আদান প্রদান কম্পিউটার ডিভাইস ইথারনেট ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক আইএসপি ও পিএসটিএন প্রটোকল-৬ আইপিভি-৬ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি net নেট ইন্টারনেট Internet-ইন্টারনেট net btrc
file pic

ব্যবহৃত মোবাইল ফোন অন্যের কাছে হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালুর পর এ নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়েছে।

বিটিআরসি জানায়, এই সিস্টেম চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সক্রিয় থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এর মাধ্যমে অবৈধ, চোরাই ও অননুমোদিত মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে কার্যকর নিয়ন্ত্রণ সম্ভব হবে।

কমিশন আরও জানায়, নিজের নামে নিবন্ধিত কোনও মোবাইল ফোনের সিম পরিবর্তন, অন্য কারও কাছে ব্যবহার করতে দেয়া বা বিক্রির আগে অবশ্যই সেটটির নিবন্ধন বাতিল (ডি-রেজিস্ট্রেশন) করতে হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে অবমুক্ত করতে হবে।

ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে সিম নিবন্ধনের সময় ব্যবহৃত পরিচয়পত্রের তথ্য লাগবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে বলে জানিয়েছে বিটিআরসি।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া সহায়তার জন্য বিটিআরসি কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রয়োজনে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নেয়া যাবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD