শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন




না ভোটের পক্ষে ন্যান্সি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:২৭ pm
singer Nazmun Munira Nancy nancy ন্যান্সি নাজমুন মুনিরা ন্যান্সি ন্যানসি গায়িকা
file pic

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বরাবরই স্পষ্টভাষী। আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচন। এদিন প্রথমবারের মতো একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একটি নতুন জাতীয় সনদ অনুমোদনের লক্ষ্যে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে।

সেই গণভোট নিয়ে নিজের ভাবনা এবার প্রকাশ করলেন ন্যান্সি। এ গায়িকা গতকাল রাতে ফেসবুক হ্যান্ডলে জানিয়ে দিলেন, তিনি ‘না’ ভোটের পক্ষে । যদিও নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন এ বিষয়ে। তবে এসবে বরাবরের মতই পাত্তা দিচ্ছেন না তিনি। ন্যান্সি সব সময়ই জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে। বিগত সময় তাকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে।

অনেক কনসার্ট আর অনুষ্ঠান বাতিল হয়েছে । তবু জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলে গেছেন তিনি। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমেও ন্যান্সি বেশ সরব বিএনপির প্রচারে। পাশাপাশি দলটিকে নিয়ে একাধিক গানেও দেখা গেছে এ তারকাকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD