শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন




হামলা-দখল নিয়ন্ত্রণ না করা গেলে ভোট সুষ্ঠু হয়েছে মানতে পারব না: জামায়াত আমির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:১০ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

হামলা-দখল নিয়ন্ত্রণ না করা গেলে ভোট সুস্থ হয়েছে মানতে পারব না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুরে নিজের নির্বাচনি ঢাকা-১৫ আসনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, যে চেতনার প্রতি সম্মান রেখে দেশে জুলাই নেমে এসেছিল। সেই চেতনার বিজয় হবে আজকের নির্বাচনে। ফ্যাসিবাদ বিরোধী সকল আত্মদানের সম্মিলিত ফসল আজকের নির্বাচন।

তিনি অভিযোগ করেন, মিরপুরের একটি কেন্দ্রে বিরোধী প্রার্থীর সমর্থকেরা আমার সমর্থকদের ওপর হামলার ঘটনাও ঘটিয়েছে। এছাড়া দেশব্যাপী বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করে নেয়া হয়েছে। এক জায়গায় আমাদের প্রার্থীর ওপরও চড়াও হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করা না গেলে ভোট সুষ্ঠু হয়েছে বলে আমরা মানতে পারবো না।

জামায়াত আমির বলেন, এখন পর্যন্ত সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট। ভোটগ্রহণ শেষেও ফল প্রকাশ পর্যন্ত তাদের এ ভূমিকার প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। আশা করছি ভালো সংখ্যক ভোটার এই নির্বাচনে অংশ নেবেন৷ জনগণ নতুন কোনো ফ্যাসিবাদকে আর স্বাগত জানাবে না৷




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD