জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ নির্বাচনে মারামারি ও ভোটকেন্দ্রে অনিয়মসহ ৮৩৮০ ফোনকল এসেছে। যার মধ্যে ৩৭১৩টি ফোনকল ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনী প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয়সমূহ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর অতিরিক্ত উপ মহাপরিদর্শক (ডিআইজি) মহিউল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ মোট ৮৩৮০টি ফোনকল আসে, যার মধ্যে ৩৭১৩টি ফোনকল ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনী প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয়সমূহ। এসব ফোনকলে তাৎক্ষণিকভবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।’
এছাড়া বাকি ৪৬৬৭টি ফোনকল ছিল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়ে বলে জানান তিনি।