শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন




দেশের বাজারে বাড়ল সোনা-রুপার দাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫০ pm
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার রুপার রুপা গয়না জুয়েলারি jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা gold gold mela ভাকুর্তার গয়না ভাকুর্তা গয়না
file pic

সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বাড়ায় দেশের বাজারেও দাম বাড়ানো হয়েছে। বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬৫ হাজার ৪২৯ টাকা। আর ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক জরুরি সভার মাধ্যমে এই দাম বৃদ্ধি করে। বাজুস জানিয়েছে, নতুন দাম আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা। ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১৭ হাজার ১১৩ টাকা। আর সনাতনী সোনার প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৭৪০ টাকা।

অন্যদিকে রুপার দাম ২২ ক্যারেটে প্রতি ভরি দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮২ টাকায়। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৫৩২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৯৯ টাকা। আর সনাতনী রুপার প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD