শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন




দেশে দেশে বিস্ফোরণ, অস্থিতিশীল হতে পারে মধ্যপ্রাচ্য

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৭ pm
Russia Ukraine Russo-Ukrainian russian ukraine War ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ
file pic

ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। আগেই আভাস বা সতর্কতা দেয়া হয়েছিল যে, ইরানে এবার হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে সেই যুদ্ধ। কিন্তু পারমাণবিক ইস্যুতে ইরানকে আলোচনায় রেখে আড়ালে এই যুদ্ধের ম্যাপ সাজিয়েছে যুক্তরাষ্ট্র।

এমন অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দমিত্রি মেদভেদেভ। ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের যেসব দেশে বিস্ফোরণ হয়েছে সে সম্পর্কে ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমানঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে। তবে সৌদি আরবেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে টার্গেট করেছে ইরান। বাহরাইন নিশ্চিত করেছে যে, সেখানে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ৫ম ফ্লিটের হেডকোয়ার্টারে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তাদের প্যাট্রিয়ট প্রতিরক্ষা বচ্যবস্থা। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এর আগে ইরানের আইআরজিসি নিশ্চিত করেছে যে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD