শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন




জি কে গউছসহ ৬ জনকে হুইপ নিয়োগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬ ৭:২৭ pm
JS JS Bangladesh National Parliament Jatiya Sangsad Bhaban House জাতীয় সংসদ ভবন পার্লামেন্ট জাতীয় সংসদ বাজেট পাস
file pic

জি কে গউছসহ ৬ জনকে হুইপ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশে জাতীয় সংসদ সচিবালয়। সোমবার (২ মার্চ) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বল হয়, বাংলাদেশ হুইপ অধ্যাদেশ ১৯৭২-এর আর্টিকেল ৩(১)-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ-সদস্যগণকে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নিয়োগ করিলেন।

নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন— আলহাজ মো. জি কে গউছ (২৪১ হবিগঞ্জ-৩), রফিকুল ইসলাম (১০১ খুলনা-৩), মিয়া নুরউদ্দিন আহমেদ অপু (২২৩ শরীয়তপুর-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (৫৯ নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (৯ দিনাজপুর-৪), এ বি এম আশরাফ উদ্দিন নিজাম (২৭৭ লক্ষ্মীপুর-৪)।

একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নির্বাচিত হয়েছেন বরগুনা-২ আসন থেকে একাধিকবার বিএনপিদলীয় সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ঘোষিত ফলাফলে দেখা যায় দলটি দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD