শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন




মধ্যপ্রাচ্যের ৬ রুটে সব ফ্লাইট বাতিল বিমানের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৭:৩৪ pm
টার্মিনাল এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট বিমান
file pic

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে আগামী ৫ মার্চ পর্যন্ত ছয়টি রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে—সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা ও কুয়েত।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

গত শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। প্রাণ গেছে দেশটির উচ্চপর্যায়ের আরও বেশ কয়েকজনের। এর জবাবে ইরানও উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এতে মধ্যপ্রাচ্যের অনেক অঞ্চলে যুদ্ধের দামামা বেজে ওঠে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD