শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন




শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ১৪৭ ফ্লাইট বাতিল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৭:২০ pm
এটার্মিনাল য়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর biman
file pic

কাতার এয়ারলাইন্সে সৌদি আরবে যাওয়ার উদ্দেশে মঙ্গলবার নরসিংদী থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রী রফিকুল ইসলাম। সকাল ১০টা ৪৫ মিনিটে কাতারের উদ্দেশে বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কথা ছিল। এর আগে ভোর ৬টায় বিমানবন্দরে পৌঁছেন তিনি। সঙ্গে তার দুই স্বজনও রয়েছেন।

দুপুর ১২টায় বিমানবন্দরে মালামালের লাগেজ নিয়ে অপেক্ষা করার সময় কথা হয় রফিকুল ইসলামের সঙ্গে। আক্ষেপ জানিয়ে তিনি বলেন, আমার ফ্লাইটটি বাতিল হয়েছে। আমাকে বহন করা সৌদিগামী কাতার এয়ারলাইন্স ফ্লাইটির ট্রানজিট ছিল কাতারে। এ কারণে বাতিল হয়েছে ফ্লাইট।

ভুক্তভোগী এ যাত্রী বলেন, ‘সৌদি আরবে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। এক মাসের ছুটিতে দেশে এসেছি ফেব্রুয়ারিতে। ছুটি শেষে গতকাল কর্মস্থলে যোগদান করতে বিমানবন্দরে এসেছি। কিন্তু ফ্লাইট বাতিলের কারণে ভিসা নিয়ে বিপাকে পড়েছি।’

ভুক্তভোগী রফিকুল বলেন, ‘ভিসার মেয়াদ আর সাতদিন আছে। এর মধ্যে সময়মতো কর্মস্থলে যোগদান করতে না পারলে সৌদি ইমিগ্রেশন সে দেশে প্রবেশের অনুমতি দেবে না।’
মঙ্গলবার বিমানবন্দর ঘুরে দেখা গেছে, শুধু রফিকুল নন, তার মতো শত শত যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে। ভুক্তভোগী সংশ্লিষ্ট যাত্রীরা জানান, কর্মস্থলে যোগদানের উদ্দেশে ফ্লাইটের আশায় বিমানবন্দরে এসে জানতে পারেন তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। শুধু তাই নয়, বিমানবন্দরে বিদায় জানাতে গ্রাম থেকে স্বজনরা এসেছেন সঙ্গে। এ অবস্থায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছি তেহরান। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা চলছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অন্তত ১৪৭টি ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বেবিচকের সগকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহম্মাদ কাউছার মাহমুদ। ফ্লাইট বাতিলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে বিদেশে কর্মস্থলে যোগদানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রবাসী যাত্রীরা।

বিমানবন্দর কতৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ মঙ্গলবার পযন্ত সর্বমোট ১৪৭টি দেশি-বিদেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অবস্থায় বিমানবন্দরে বাড়ছে যাত্রী ও স্বজনদের ভিড়। বিমানবন্দরে ভোগান্তি ও দুর্ভোগের মধ্যে পড়েছেন তারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD