শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন




ইরানের ক্ষমতায় ‘ভালো নেতা’ দেখতে চান ট্রাম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১১:২৭ am
Ali Hosseini Khamenei president of Iran from 1981 to 1989 সৈয়দ আলী হোসেইনী খামেনেয়ী سید علی حسینی خامنه‌ای‎‎ ইরানি সর্বোচ্চ নেতা। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন আলি খামেনি Sayyid Ebrahim Raisolsadati Ebrahim Raisi President of Iran ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরান Iran Tehran ইরান তেহরান ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran সায়্যিদ ইব্রাহিম রাইসুল সাদাতি سید ابراهیم رئیس‌الساداتی‎‎ খামেনি
file pic

সংবাদমাধ্যম এনবিসির সঙ্গে এক ফোনালাপে তিনি বলেন, ‘আমরা সেখানে গিয়ে সবকিছু পরিষ্কার করতে চাই। আমরা এমন কাউকে চাই না, যে আবার ১০ বছরের মধ্যে আগের মতো ব্যবস্থা গড়ে তুলবে। আমরা চাই তারা একজন ভালো নেতা পাক।’

তবে সম্ভাব্য সেই নেতাদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য উত্তরসূরিদের ওপর নজর রাখছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের নজরে এমন কিছু মানুষ আছেন, যারা আমার মতে ভালো কাজ করতে পারবেন।আমরা তাদের পর্যবেক্ষণ করছি।’

প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন।

তার মৃত্যর পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তার ছেলে মোজতবা। বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরিরাও সংঘাতের মধ্যে নিহত হতে পারেন।

স্থানীয় সময় বুধবার ট্রাম্প বলেন, ‘তাদের (ইরান) নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। যে–ই নেতা হতে চায়, শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।’

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD