শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন




রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২২ am
আগুন-Police blockade bus আগুন highway hig hway road crash Students block road to protest peer's death in road crash Students block road protest peer's death road crash blockade tailbacks blocking traffic jams student institution died accident street streets Dhaka Metropolitan Police DMP arrested seized died bus motorcycle Transport শিক্ষার্থীদের সড়কে আন্দোলন শিক্ষার্থী সড়ক আন্দোলন অবরোধ যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident jam-road road সড়ক অবরোধ
file pic

রাজধানীতে শুক্রবার দিনভর একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুরে মালিবাগ থেকে শুরু করে সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ী হয়ে রাতে বাবুবাজার ও মগবাজারে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর মধ্যে রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনাও ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও এর সঙ্গে কে বা কারা জড়িত, তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

সবশেষ রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। তবে আগুন কীভাবে লেগেছে বা এতে দুর্বৃত্তদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত ১০টার পর থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আগুন দুর্বৃত্তরা লাগিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। আমরা জানার চেষ্টা করছি কীভাবে আগুন লেগেছে।

এর আগে রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’ এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর কয়েক মিনিট আগে, রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে এগুলো ককটেল বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে জানা যায় ককটেল বিস্ফোরণ হতে পারে। তবে এই মুহূর্তে নিশ্চিত করে বিস্তারিত বলা যাচ্ছে না। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তারা তদন্ত করে দেখছেন প্রকৃত ঘটনা কী।’

এর আগে সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ফেলা হলে সেটি বিস্ফোরিত হয়। বনানী থানার এসআই মো. তারেক বলেন, ‘কেউ উপর থেকে ককটেল নিচে মেরেছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।’

প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের টিম ঘটনাস্থলে কাজ করছে, বিস্তারিত তথ্য এখনো পাইনি।’

দিনের শুরুতেও রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে সেখানেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ এবং রাতে থানার সামনে বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ ঘটনাস্থলগুলোতে কাজ করছে। তবে এসব ঘটনার পেছনে কারা রয়েছে কিংবা ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

সর্বশেষ ঢাকার রামপুরা বাংলাদেশ টেলিভিশনের সামনের সড়কে জোড়া হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ।

শুক্রবার রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিটিভির সামনে বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে, যেটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে। পরে এ বিষয়ে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD